
স্বাগতম Chattogram Institute of Health & Technology (CIHT)-এ।
স্বাস্থ্যসেবা ও মানবসেবা একটি মহান দায়িত্ব। বর্তমান বিশ্বে দক্ষ, প্রশিক্ষিত ও মানবিক স্বাস্থ্যসেবা কর্মীর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার কথা বিবেচনা করে Chattogram Institute of Health & Technology (CIHT) আধুনিক, মানসম্মত ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের Caregiving ও Primary Healthcare Services প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ সমৃদ্ধ করে তোলা। যাতে তারা শিশু, প্রবীণ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যথাযথ যত্ন ও সেবা প্রদানে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।
আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু একটি পেশার জন্য প্রস্তুত হয় না—সে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক পেশাজীবী হিসেবে গড়ে ওঠে। CIHT-এর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশ ও বিদেশের স্বাস্থ্যসেবা ও কেয়ারগিভিং খাতে দক্ষতার সঙ্গে কাজ করে নিজেদের এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।
আপনার দক্ষতা ও সম্ভাবনাকে পেশাগত সাফল্যে রূপ দিতে CIHT আপনার বিশ্বস্ত সহযোগী।
সবার জন্য শুভকামনা ও সফলতা কামনা করছি।
Dr. Md. Mokbul Hossain
অধ্যক্ষ (Principal)
Chattogram Institute of Health & Technology (CIHT)