চেয়ারম্যানের বাণী
মানবসেবা একটি মহান পেশা, আর কেয়ারগিভিং সেই সেবারই একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক রূপ। বর্তমান বিশ্বে দক্ষ, মানবিক ও পেশাদার কেয়ারগিভারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে Chattogram Institute of Health & Technology (CIHT) কেয়ারগিভিং ও Primary Healthcare Services কোর্সটি পরিচালনা করছে অত্যন্ত যত্ন, দায়িত্ববোধ ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে।
আমাদের কেয়ারগিভিং কোর্সের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলা নয়, বরং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহানুভূতি, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলা। শিশু, প্রবীণ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সেবায় যেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে—সে বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, Chattogram Institute of Health & Technology (CIHT) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারগিভাররা দেশ ও বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
সবার সার্বিক সহযোগিতা, দোয়া ও অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদান্তে
Mohammad Jahangir Alam
চেয়ারম্যান
চট্টগ্রাম ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি